নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকার একটি বাসা থেকে জাহানারা বেগম (২১) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ২৮ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যা ৭ টার দিকে বন্দরটিলা নয়াহাটের বক্স আলী মুনশী রোড এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া আজাদীকে বলেন, ইপিজেডের নয়াহাট এলাকায় বঙআলী মুনশী রোডের একটি বাসা থেকে জাহানারা বেগম নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।













