আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া (রাহ.) এয়াকুবিয়া আলিম মাদ্রাসায় আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সবক প্রদান গত ২৯ সেপ্টেম্বর মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদরাসা অধ্যক্ষ জানে আলম নেজামীর সভাপতিত্বে ও মুসলিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি জালাল উদ্দীন আহমেদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি ছৈয়দ মোহাম্মদ অছিউর রহমান আল কাদেরী।
বিশেষ অতিথি ছিলেন বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবদুল খালেক শওকী, বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া ফাজিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা শাহ আলম তাহেরী, রায়পুর গাউছিয়া হাশেমিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা সোলাইমান আনোয়ারী, বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আরিফ উদ্দীন, রায়পুর এজহারুল উলুম দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার নাছির উদ্দীন আনোয়ারী, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মেসবাহ উদ্দীন আহমেদ চৌধুরী, দাতা সদস্য মেহবুব উদ্দিন চৌধুরী, শিক্ষানুরাগী সদস্য অ্যাড. রকিব উদ্দিন জালাল, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য সচিব আরিফ মঈনউদ্দীন, মেম্বার আবুল হাশেম, মিছবাহ উদ্দীন, ছৈয়দ মোহাম্মদ মামুর রশিদ। প্রেস বিজ্ঞপ্তি।












