বজ্রপাতে দেশে একদিনে প্রাণ গেল ১২ জনের

| রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

দেশের ছয় জেলায় বজ্রপাতে একদিনে ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। এর মধ্যে সুনমাগঞ্জে সবচেয়ে বেশি মানুষের প্রাণ গিয়েছে। সেখানে চার উপজেলায় পাঁচজন মারা গেছেন। এদের মধ্যে অধিকাংশই গতকাল শনিবার দুপুরে হাওরে ধান কাটার সময় প্রাণ হারিয়েছেন। এছাড়া ময়মনসিংহ ও রংপুরে দুজন করে এবং নেত্রকোণা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে একজন করে বজ্রপাতে নিহত হয়েছেন। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের একাধিক মামলার পলাতক আসামি চার্লি গাজীপুরে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঅজিত আইচ স্মরণে খেলাঘর মহানগরী কমিটির সভা