বগলা ভূষন বড়ুয়া

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বাঁশখালীর শীলকূপের সমাজহিতৈষী ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বগলা ভূষন বড়ুয়া (৮৭) আর নেই। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে শীলকূপ বড়ুয়া পাড়ার নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন।

বগলা ভূষন বড়ুয়া ১৯৯৯ সালের ৩০ জুন অবসর নেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। শিক্ষা ও সমাজ উন্নয়নে অবদানের জন্য তিনি বিভিন্ন সময়ে সম্মাননাও লাভ করেন।

তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শিক্ষক, সংগঠকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শোক ও সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার (আজ) বিকেলে পারিবারিকভাবে তার অনিত্যসভা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধনঈম নিজাম ও ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধকাল চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের স্মরণসভা ও চলচ্চিত্র প্রদর্শনী