ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড

| বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬ লাভ করেছে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স। বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক বিভাগে অ্যাওয়ার্ড অর্জন করেছে ফ্যান্টাসি কিংডম। কনকর্ড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লিমিটেড, যার অধীনে পরিচালিত হচ্ছে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গত ৩ অক্টোবর ঢাকার বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি কনকর্ড গ্রুপের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কনকর্ড গ্রুপের পক্ষে ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক (বিপণন) অনুপ কুমার সরকার, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এই পুরষ্কার গ্রহণ করেন।

এই স্বীকৃতি ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা বাংলাদেশের পর্যটন ও বিনোদন খাতে প্রতিষ্ঠানটির অবদান, মানসম্মত পারিবারিক বিনোদন, আধুনিক ও আকর্ষণীয় রাইড ও বিনোদন ব্যবস্থা, দর্শনার্থীদের উন্নত অভিজ্ঞতা, পর্যটন প্রসারে ভূমিকা এবং একটি সমন্বিত বিনোদন ও অবকাশকেন্দ্র হিসেবে এর বিকাশকে স্বীকৃতি দিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ‘বাবা সোলায়মানের’ এক বছরের কারাদণ্ড