সীতাকুণ্ডের ফৌজদারহাটে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় শামসুল আলম (৫০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে সলিমপুর ইউনিয়নের বাংলা বাজার ক্যাডেট কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত শামসুল আলম একই ইউনিয়নের কালুশা মাজার এলাকার মৃত বশির আহমদের পুত্র।
জানা গেছে, মহাসড়ক দিয়ে যাওয়ার সময় চট্টগ্রামমুখী কনফিডেন্স সিমেন্টের একটি ট্রাক ধাক্কা দিলে শামসুল আলম রাস্তার পাশে খাদে পড়ে যায়। গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











