ফুটবলার হাবিব উল্লাহ’র ইন্তেকাল

| শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:০৫ পূর্বাহ্ণ

এনায়েত বাজার শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি, সাবেক ফুটবলার ও পিডিবির কোচ মোহাম্মদ হাবিব উল্লাহ ৭৩ বছর বয়সে গতকাল ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। গতকাল বাদে এশা এনায়েত বাজার শাহী জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থান দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন সিজেকেএসের সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহউদ্দিন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মসিউল আলম স্বপন, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কমান্ডার মো. শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, নির্বাহী সদস্য সাইফুল আলম খান, কাজী জসিম উদ্দিন, কল্লোল সংঘ সহ সভাপতি মো. নাসির মিয়া, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন জাহেদ, মাদারবাড়ি মুক্ত কন্ঠ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল মানিক, রাশেদ উল্লাহ জাহেদ, হকি কেন্দ্র প্রতিষ্ঠাতা মো. মহসিন হক, রাফা ক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, কর্ণফুলী ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদুর রহমান মিলন ও নিমতলা লায়ন্

পূর্ববর্তী নিবন্ধফয়েজ্জুনেছা ঝর্না
পরবর্তী নিবন্ধপটিয়ায় কেমিস্টস্‌ এন্ড ড্রাগিস্টস্‌ সমিতির সভা