৩৮নং ওয়ার্ডের দক্ষিণ মধ্যম হালিশহর আলি মিয়া সাব রেজিস্ট্রারের বাড়ি নিবাসী এম ইউ এম আবুল হোসেনের সহধর্মিণী মোসাঃ ফয়েজ্জুনেছা (ঝর্না) গত ১৫ সেপ্টেম্বর এপোলো ইমপেরিয়াল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন) মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল আনুমানিক ৬২ বছর। মরহুমা এক পুত্র, দুই কন্যাসহ বহু আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ ওইদিন রাত দশটার সময় শেখ হাজী আব্দুল আলী মালুম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মরহুমার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন হালিশহর মুক্ত বিহঙ্গ ক্লাবের সাধারণ সম্পাদক শওকত আকবর, ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ আলী মঈনু, সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন মুরাদ, প্রচার সম্পাদক মনজুর আলম মঞ্জু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













