খানকায়ে কাদেরিয়া (চাষারা) নাঃ এ, বাংলাদেশ তরিকত পরিষদ বিটিপির নারায়নগন্জ জেলা আহবায়ক কমিটি গঠন কল্পে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিটিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও কাদেরিয়া দরবার শরিফের গদিনশীন শাহসুফী সুলতান খান আল কাদেরী।
সভায় প্রধান অতিথি ছিলেন বিটিপির প্রেসিডিয়াম সদস্য শাহসুফী সৈয়দ আলী রেজা পাহলবী হায়দার (রয়েল হায়দারী)। বিশেষ অতিথি ছিলেন, বিটিপির ভাইস প্রেসিডেন্ট ও টংগী মোহাম্মদিয়া দরবার শরিফের পীর শাহসুফী আব্দুস সাত্তার মোল্লা, বিটিপির মহাসচিব ও চিস্তিয়া দরবার শরিফের পরিচালক মোঃ শামসুল আলম, বিটিপির যুগ্ম মহাসচিব ও কদমিয়া আলিয়া দরবার শরীফের পীর শাহসুফী আমিনুল এহসান ফেরদৌস, খানকায়ে কাদেরিয়া পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ কুতুবউদ্দিন, মাওলানা তামিম বিল্লাহ আল কাদেরী, মোঃ সহিদুল ইসলাম প্রমুখ।
সভায় ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহবায়ক পদে সফিকুর রহমান আল কাদেরী, যুগ্ম আহবায়ক ডঃ সাইফুল ইসলাম, শাহসুফী ওমর ফারুক চিস্তি, কিরন মাইজভান্ডারি, সাইফুল মোজাদ্দেদী, সদস্য সচিব পদে শুভ মাইজভান্ডারিসহ কার্যনির্বাহী সদস্যগণ।











