ফিলিস্তিন থেকে আগত, ফিলিস্তিন স্কলারস এসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. নাওয়াফ হাইল তাকওরি বলেছেন, ফিলিস্তিন নির্দিষ্ট কিছু মুসলিম জনগোষ্ঠীর নয়, বৃহত্তর উম্মাহর, তাই উম্মাহকে সে তেজোদীপ্ত ধারণা পোষণ করতে হবে। আল–আকসাকে রক্ষা করতে হলে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। কুদস্ ওয়াকফ্ ফর হেল্প এডুকেশন’র চেয়ারম্যান ড. জাকারিয়া খলিল বলেছেন, ফিলিস্তিনির পক্ষে কথা বলার জন্য মুসলিম হওয়ার প্রয়োজন নেই, যাদের নিকট পরিমাণ মানবতা আছে, যারা বিন্দু পরিমাণ সভ্যতা লালন করে তারাই ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে। গতকাল মঙ্গলবার নগরীর একটি রেস্টুরেন্টে সেবামূলক সংস্থা আল–ইন্তিবাহ্ ফাউন্ডেশন আয়োজিত ফিলিস্তিনিদের মুক্তি ও ন্যায়বিচারের দাবিতে ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি’ সেমিনারে প্রধান অতিথি ও মূখ্য আলোচকের বক্তব্যে তারা এসব কথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান কাজী মঈনুদ্দিন আশরাফী। ড. নূরুন্নবী আযহারী ও আশরাফ হিমেলের যৌথ সঞ্চলনায় স্বাগত বক্তব্য দেন, আল–ইন্তিবাহ ফাউন্ডেশনের সিইউ সৈয়দ মিনহাজুর রহমান, শুভেচ্ছা বক্তব্য দেন, তোহফা ফর ম্যানকাইন্ডের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম বারী। আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী, ড. কামাল উদ্দীন আযহারী, উপাধ্যক্ষ আবদুল ওদুদ, আবুল আসাদ মুহাম্মদ জোবায়ের রেজভী, মুহাদ্দিস শহিদুল হক হোসাইনী, অধ্যাপক নুরুল আবছার, সৈয়দ মাসুম কামাল আযহারী, তানভীর আযহারী, কাজী তানজীদ হাশেমী, হাসান মুহাম্মদ কফিলুদ্দিন, ক্বারী মুহাম্মদ ইমরান, শহিদুল ইসলাম মিনহাজ প্রমূখ।
শেষে ফিলিস্তিন ও ইরানসহ বিশ্ব মুসলিম উম্মাহর সুখ সমৃদ্ধি ও শান্তি কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে সেমিনারের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।














