ফটিকছড়িতে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার লেলাংস্থ বন্দেরাজা–এ মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর (সোমবার) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আবু ছাদেক কোম্পানি, সহ–সভাপতি আবু তাহের, সদস্য মোহাম্মদ ইলিয়াছ, মাস্টার হানিফ, মুহাম্মদ পারভেজ, আব্দুল হামিদ খান সায়মন, ইয়াছিন, নজরুল এবং উপদেষ্টা শাহাজাহান। বক্তারা বলেন, নারী শিক্ষার অগ্রগতিতে এই প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা পালন করে আসছে। ছাত্রীদের এই সাফল্য আগামী দিনে অন্যান্য শিক্ষার্থীদের আরও ভালো করতে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবাসী আইয়ুব আলী, ইসমাইল, মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম এবং সুপার আব্দুল মান্নান। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– মাওলানা সাইদুর রহমান ফারুকী, আব্দুল্লাহ আল মাছউদ কাদেরী, ফয়েজুল আলম, ইমাম উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধ৮ দফা দাবিতে নিকাহ্‌ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের স্মারকলিপি
পরবর্তী নিবন্ধপরিবেশ বান্ধব পর্যটন সময়ের দাবি