প্রিমিয়ার ইউনিভার্সিটিতে মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা

| রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

মানসিক স্বাস্থ্যসেবা প্রদান ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ব্র্যাক ইনস্টিটিউট ফর এডুকেশন ডেভেলপমেন্টের মধ্যে ‘সম্ভাব্য সহযোগিতা’ শীর্ষক এক অনলাইন আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ আগস্ট মঙ্গলবার, গুগল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ আলোচনায় শিক্ষার্থীদের মানসিক চাপ, উদ্বেগসহ বিভিন্ন মানসিক সমস্যা মোকাবিলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ব্র্যাক ইনস্টিটিউট ফর এডুকেশন ডেভেলপমেন্টের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

আলোচনায় প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির, ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোসাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড.অর্পিতা দত্ত, ডা.জেসমিন মুসা এবং কাউন্সিলর ফাইজা চৌধুরী।

অন্যদিকে, ব্র্যাক ইনস্টিটিউট ফর এডুকেশন ডেভেলপমেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাবাসসুম আমিনা, সিনিয়র ম্যানেজার নাদিয়া হোসাইন, ডেপুটি ম্যানেজার আশিক রহমান, ডেপুটি এম, এইচপি, এল, এস, অফিসার খালিদ আফিফ মেহরান, সিনিয়র এম, এইচপি, এল, এস, অফিসার অভিজিৎ নাথ, এসআর ম্যানেজার সাদিক ইমতিয়াজ সাহারি এবং ডেপুটি ম্যানেজার মো. আবিদ বোরহান।

আলোচনায় শিক্ষার্থীদের মানসিক চাপ, উদ্বেগসহ বিভিন্ন মানসিক সমস্যা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করা হয়।আলোচনায় সম্ভাব্য সহযোগিতার বিষয়ে প্রস্তাব প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ভবিষ্যতে ব্র্যাক ইনস্টিটিউট ফর এডুকেশন ডেভেলপমেন্টের সঙ্গে কার্যকর সহযোগিতা গড়ে তোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের বর্তমান সংকট উত্তরণে নির্বাচিত কমিটির বিকল্প নেই
পরবর্তী নিবন্ধজিরি জনকল্যাণ সংঘের মাদক ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র‌্যালি