প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে গত সোমবার ডেল চেস ক্লাবের উদ্যোগে নবীন দাবাড়ুদের জন্য ‘চেস ওয়ার্কশপ ফর বিগিনার্স’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং দাবা খেলার মৌলিক কৌশল, পরিকল্পনা, বিশ্লেষণ ও মানসিক দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে হাতে–কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। প্রশিক্ষক ছিলেন সাবেক জাতীয় দাবাড়ু প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসিম উদ্দিন, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী এবং ফিন্যান্স ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর রাজীব দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক মু. মেহেদী রহমান।
প্রশিক্ষক সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম কর্মশালার বিভিন্ন পর্বে দাবার মৌলিক নিয়ম, ওপেনিং কৌশল, সমস্যা সমাধান, মনোযোগ বৃদ্ধি এবং প্রতিপক্ষের চাল বিশ্লেষণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত দাবা চর্চার মাধ্যমে মেধা, মনন ও নেতৃত্বের গুণাবলি বিকাশের আহ্বান জানান। তাঁরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে দাবা চর্চা ও বুদ্ধিবৃত্তিক বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি চেস ক্লাব গঠনের পরিকল্পনার কথাও জানান।












