প্রবীণদের অধিকার আদায় ও সুরক্ষায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান

প্রবীণ নাগরিক ফোরামের সম্মাননা প্রদান অনুষ্ঠান

| শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

প্রবীণ নাগরিক ফোরাম চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবে গত বৃহস্পতিবার প্রবীণ নাগরিক সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। ইঞ্জিনিয়ার এনামুল বাকীর সভাপতিত্বে ফোরামের সাধারণ সম্পাদক কবি মুশফিক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং কর্নেল মোহাম্মদ ইকবাল।

আরো উপস্থিত ছিলেন আমিনুর রশীদ কাদরী, প্রফেসর ড. রনজিত কুমার চৌধুরী, ইঞ্জিনিয়ার কামাল রহমান, মো. আসলাম, মুজিবুর রহমান চৌধুরী। প্রফেসর ডক্টর মোহাম্মদ আলম চৌধুরী ‘প্রবীণ সমাজ ও আধুনিক রাষ্ট্র একটি পর্যালোচনা’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। এ বৎসর প্রবীণ নাগরিক সম্মাননা পেলেন বৃহৎ শিল্প ব্যবস্থাপনায় ইঞ্জিনিয়ার অমল কান্তি চৌধুরী, সমাজ ও দুস্থদের সেবার জন্য কিশোয়ার হাসীন, খেলাধুলা ও ম্যারাথনে অবদান রাখার জন্য মনির উল্লাহ কাদের, রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদান রাখার জন্য সমীরনাথ।

বক্তারা জাতিসংঘের ঘোষিত প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্ব দিয়ে বলেন, এখন দীর্ঘায়ুর যুগ। প্রবীণদের জীবন যাপনের জন্য বিকল্প ব্যবস্থাপনা জরুরি। প্রবীণদের অধিকার আদায় ও সুরক্ষার জন্য সমাজের সর্বস্তরের জনগণকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলামে প্রবীণদের সম্মান ও সৌজন্যমূলক আচরণের বিষয়বস্তু সম্মিলিত শিক্ষাসূচি অন্তর্ভুক্ত করতে হবে। গণমাধ্যমে সচেতনতামূলক প্রচার করতে হবে। বয়স্ক ভাতাকে সার্বজনীন করা বাঞ্চনীয়। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য পৃথক ডাটাবেজ, আইডি কার্ড ও প্রায়োরিটি কার্ড প্রবর্তন করা বাঞ্চনীয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধদৈন্যের মেয়ে