চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার কোকদণ্ডী উত্তর পল্লীগীতি সংঘের মাঠে আয়োজিত এ কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. আব্দুল হকের উদ্যোগে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শোয়াইবুল ইসলাম কায়েস, সদস্যসচিব রবিউল হাসান শাপলা, জিয়া মঞ্চ বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান, যুবদল নেতা দিদারুল আলম, আব্দুল মালেক, মহিউদ্দিন, ফরহাদ, হালিমসহ জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যার শুরু থেকেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুর্গত মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান করে আসছেন। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও তারা আশ্বাস দেন।
উপহার সামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।












