প্রধমার্ধে এগিয়ে বসনিয়া ও হার্জেগোভিনা

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৩ জুন, ২০২৬ at ১০:০৮ পূর্বাহ্ণ

সহআয়োজক কানাডায় শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবলের আসর। মেঙিকোর পর কানাডায় দ্বিতীয় দিনের খেলায় অংশ নেয় স্বাগতিক কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনা। টরন্টো স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে। তবে কিছুটা এগিয়ে থাকে বসনিয়া। তা থেকে ফায়দা তুলে নেয় তারা। খেলার ২১ মিনিটে এগিয়ে যায় বসনিয়া ও হার্জেগোভিনা। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে জটলার সৃষ্টি হয় বঙে। সেখানে হেডে বল কানাডার জালে জড়িয়ে দেন বসনিয়া ও হার্জেগোভিনার ফরোয়ার্ড জোভো লুকিচ। ম্যাচে ১০ গোলে এগিয়ে যায় বসনিয়া ও হার্জেগোভিনা। লুকিচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটাই প্রথম গোল।

এ গোলে পিছিয়ে যাওয়ার পর স্বাগতিক কানাডা গোল শোধের জন্য মরিয়া চেষ্টা করলেও কোনো গোল আদায় করতে পারেনি। বসনিয়াও আর গোলসংখ্যা বাড়াতে পারেনি। খেলার প্রথমার্ধে ১০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বসনিয়া ও হার্জেগোভিনা।

এদিকে কানাডার বিপক্ষে বসনিয়ার একাদশে জায়গা হয়নি দলটির অভিজ্ঞ ও তারকা ফুটবলার এদিন জেকোর। এ বিশ্বকাপের সবচেয়ে বয়সি ৮ ফুটবলারের জেকো একজন। তাকে ছাড়াই মাঠে নামে দল।

পূর্ববর্তী নিবন্ধপ্রকৌশলী জসিম উদ্দিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধকক্সবাজার সৈকত পরিদর্শনে তিন প্রতিমন্ত্রী