নগরের চকবাজার এলাকা থেকে ৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ মো. সেলিম (৩৮) নামে একজনকে আটক করেছে র্যাব–৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি টেক্সিও জব্দ করা হয়েছে।
র্যাব–৭ জানায়, গত শনিবার প্যারেড ময়দানের উত্তর–পূর্ব কোণে চেকপোস্ট বসায় র্যাব। এ সময় বহদ্দারহাটের দিকে যাওয়া সন্দেহভাজন একটি সিএনজি টেক্সি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির যাত্রী আসনের পেছনে বিশেষ কৌশলে রাখা একটি লাল শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ও একজনকে আটক করা হয়।












