পোশাকশিল্পের অগ্রযাত্রা ধরে রাখতে ফোরাম প্যানেলে ভোট দিন

চট্টগ্রামে গণসংযোগকালে ফোরাম প্যানেল লিডার

| শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১৮ পূর্বাহ্ণ

ফোরাম বাংলাদেশের প্যানেল লিডার ফয়সাল সামাদ বলেছেন, দেশের অর্থনৈতিক সাফল্যের গুরুত্বপূর্ণ উপাদান তৈরি পোশাকশিল্প। এ শিল্পের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ফোরাম প্যানেলকে ভোট দিন। গতকাল বৃহস্পতিবার বিজিএমইএ নির্বাচন ২০২৪–২৬ উপলক্ষে ইপিজেড, সাগরিকা, আগ্রাবাদ ও অলংকার এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। ফোরাম বাংলাদেশের সভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ সালাম ও প্রথম সহ–সভাপতি প্রার্থী কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমানের নেতৃত্বে দিনব্যাপী গণসংযোগ করেন চট্টগ্রাম থেকে পরিচালক প্রার্থী ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, চৌধুরী গ্রুপের এমডি রফিক চৌধুরী, এনআরসি নীট ফ্যাশনের এমডি আরশাদ উর রহমান, ফ্যাশন অব ওয়েলস্‌’র এমডি ওদুদ মোহাম্মদ চৌধুরী, দ্য নীড এ্যাপারেলস (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান রিয়াজ ওয়ায়েজ, কে গার্মেন্টস লিমিটেডের এমডি বিজয় শেখর দাশ, প্রগ্রেসিভ এপারেলস ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোরশেদ কাদের চৌধুরী। এশিয়ান গ্রুপের নির্বাহী পরিচালক, নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান খন্দকার বেলায়েত হোসেন ও মোহাম্মদ আতিকের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ফোরাম চট্টগ্রামের যুগ্ম–আহ্বায়ক বশির উদ্দিন আহমদসহ গার্মেন্টস মালিকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধবৈলতলীতে নিশ্চলানন্দের তিরোধান উৎসব পালিত
পরবর্তী নিবন্ধসোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির মতবিনিময় সভা