পেকুয়ার নাথপাড়া সমাজ উন্নয়ন কমিটির অভিষেক

| সোমবার , ৩০ নভেম্বর, ২০২০ at ১১:০৭ পূর্বাহ্ণ

পেকুয়ার বারবাকিয়া নাথপাড়ার সনাতনী সম্প্রদায়ের নবগঠিত সমাজ উন্নয়ন কমিটির অভিষেক সম্প্রতি সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। রনতোষ নাথ রানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন হৃদয় রঞ্জন নাথ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শিক্ষক আশুতোষ কান্তি নাথ। এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য জিএম আবুল কাশেম, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়ারেচী, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম কফিল উদ্দীন বাহাদুর, এম সালাহউদ্দীন মাহমুদ, মো. গোলাম নবী, ইউপি মেম্বার মো. ইউনুছ, মো. রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা মো. মঈদুর রহমান, এম হানিফ চৌধুরী, পরিতোষ নাথ, রিপন কান্তি নাথ ও সুকুমার দেবনাথ। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন অজিত কুমান নাথ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাইয়ের স্কুলিং সংবর্ধনা ও ক্লাব মিটিং
পরবর্তী নিবন্ধসাতকানিয়া ৬ নম্বর ওয়ার্ডে প্রতিবন্ধী ভাতার বই বিতরণ