দক্ষিণ চট্টগ্রামের প্রখ্যাত জমিদার পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইন পরিষদের সদস্য, সাবেক এমএলএ মরহুম আলহাজ্ব কবির আহমদ চৌধুরীর মেজ সন্তান আলহাজ্ব আবু তাহের চৌধুরী বাচ্চু মিয়া (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টা ১০ মিনিটে পেকুয়াস্থ নিজ বাসবভনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি বিএনপি কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি ও পেকুয়া উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যা সন্তান, নাতি, নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রাত সাড়ে আটটায় পেকুয়া জমিদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।










