পিসিআইইউতে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

| শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:২৭ পূর্বাহ্ণ

উচ্চশিক্ষায় উৎকর্ষ, গবেষণা, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন বিষয়ে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) শুরু হয়েছে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন। ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট থ্রু এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন : কনটেম্পোরারি গ্লোবাল পারস্পেক্টিভস’ শীর্ষক দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ৮ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম দিন দেশ–বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ১১৭টি গবেষণাপত্র উপস্থাপন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিসিআইইউর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জহির আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির। সম্মেলনের চেয়ারম্যান অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায় স্বাগত বক্তব্যে সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় কণ্ঠধীর ক্যালিগ্রাফি প্রদর্শনী উদ্বোধন
পরবর্তী নিবন্ধনাজিরহাট কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ