পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

| বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ৪৩ কোটি ৫৬ লাখ ২৩ হাজার ৭১৫ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক। আসামিদের বিরুদ্ধে মোট ৪৩ কোটি ৫৬ লাখ ২৩ হাজার ৭১৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। কমিশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ গতকাল এ তথ্য জানান। খবর বাসসের।

মামলার আসামিরা হলেন–প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার), স্বপন কুমার মিস্ত্রী, নাসিম আনোয়ার ও এম এ হাশেম, সাবেক পরিচালক এম নুরুল আলম, মো. জহিরুল আলম, বাসুদেব ব্যানার্জী, মো. নওশেরুল ইসলাম, মো. আনোয়ারুল কবির, মো. নুরুজ্জামান ও রাশেদুল হক। এ ছাড়া প্রতিষ্ঠানটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস নাহিদা রুনাই, সাবেক সিনিয়র ব্যবস্থাপক আল–মামুন সোহাগ, সাবেক ব্যবস্থাপক মো. রাফসান রিয়াদ চৌধুরী এবং সুকুমার মৃধাকে মামলার আসামি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোকে আরো সহনশীল হতে হবে
পরবর্তী নিবন্ধমহেশখালীতে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু