মহেশখালীতে ভিমরুলের কামড়ে আবুল কালাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকালে মহেশখালী পৌরসভার হাজী মোশাররফ আলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। তিনি মরহুম সাহেব মিয়া সওদাগরের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় ভিমরুল আবুল কালামকে কামড় দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।












