পাহাড়তলীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীতে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তার নাম মো. রিফাত। গত মঙ্গলবার সকাল ৯টার দিকে পাহাড়তলী থানাধীন আব্দুর পাড়া এলাকায় ২৮ বছর বয়সী ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। পরে দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের শিকার মো. রিফাত ঘটনাস্থল আব্দুর পাড়া এলাকার বাসিন্দা।

নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) মো. রুহুল আমিন গতকাল আজাদীকে বলেন, ছুরিকাঘাতকারীরা ভিকটিম রিফাতের পরিচিত ছিল। তাদের মধ্যে কোন একটি বিষয় নিয়ে বিরোধ থাকতে পারে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে আমরা কথা বলেছি। ঘটনাস্থল এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। এরমাধ্যমে মূল ছুরিকাঘাতকারীকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। তাকে গ্রেপ্তারে সম্ভাব্য এলাকায় অভিযান চলছে। কী ধরনের বিরোধের জেরে রিফাতকে ছুরিকাঘাত করা হয়েছে সেটি ছুরিকাঘাতকারীকে গ্রেপ্তারের পর জানা যাবে। ছুরিকাঘাতের পর রিফাতকে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন দুপুরের দিকে তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধদিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা সন্তোষজনক নয় : ঢাকা