দুবাই থেকে ডাকযোগে আসা কোটি টাকার রং ফর্সাকারী ক্রিম ও ভ্যাপ লিকুইড জব্দ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ডাকযোগে আসা বিপুল পরিমাণ রং ফর্সাকারী ক্রিম ও ই–সিগারেটের লিকুইড জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ফকিরহাট–সংলগ্ন ডাকঘরে অভিযান চালিয়ে কোটি টাকার এসব পণ্য জব্দ করা হয়।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন জানান, দুবাই থেকে পাঠানো চালানটি প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। পরে রেলপথে চট্টগ্রামে আনা হয়। এরপর ডাক বিভাগের গাড়িতে করে চালানটি চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর ফটক–সংলগ্ন ডাকঘরে নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, জব্দ করা ২৯টি কার্টনে ১৯ হাজার ৬৯১ পিস আমদানি নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম পাওয়া যায়। প্রতিটি কার্টনে ছিল ৬৭৯ পিস ক্রিম। এছাড়া আরও দুটি কার্টনে ৬৭০ পিস করে মোট ১ হাজার ৩৪০ পিস ভ্যাপ লিকুইড পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট ভিসিকে ‘গুন্ডা ও নির্লজ্জ’ বললেন হাসনাত আব্দুল্লাহ
পরবর্তী নিবন্ধসাঙ্গু নদীতে বালুভর্তি নৌকায় চাপা পড়ে যুবকের মৃত্যু