সাঙ্গু নদীতে বালুভর্তি নৌকায় চাপা পড়ে যুবকের মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ at ৮:০৭ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় সাঙ্গু নদীতে বালুভর্তি নৌকার নিচে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মোঃ ইলিয়াছ (৩৮)। গতকাল সোমবার সকালে সাঙ্গু নদীর পুরানগড় ইউনিয়নের বড়ুয়া পাড়া সংলগ্ন বড়াছড়ি পয়েন্টে এ ঘটনা ঘটে। মোঃ ইলিয়াছ পুরানগড়ের কালিনগর এলাকার মুন্সি মিয়ার ছেলে।

জানা যায়, ইলিয়াছ নিজের বাড়ির কাজের জন্য সাঙ্গু নদীর বুড়াছড়ি পয়েন্ট থেকে বালুভর্তি নৌকা নিয়ে আসছিল। এ সময় বালুভর্তি নৌকাটি উল্টে গেলে তিনি নৌকার নিচে চাপা পড়েন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে নৌকার নিচ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আলীম জানান, সাঙ্গু নদীতে বালুভর্তি নৌকা ডুবে ইলিয়াছ নামক একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুবাই থেকে ডাকযোগে আসা কোটি টাকার রং ফর্সাকারী ক্রিম ও ভ্যাপ লিকুইড জব্দ
পরবর্তী নিবন্ধরিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশির পরিচয় মিলেছে