আবীর মেখে বৈশাখী কাল
আসবে কনে সেজে,
চৈতালী যায় শ্বশুরবাড়ি
বিদায় ঘন্টা বেজে।
গ্রাম বাংলার পথে–ঘাটে
রঙিন কাগজের সাজ,
ঘুঘু, শালিক করবে নাকি
বর্ষবরণের কাজ!
ঘুড়ি ওড়ে নীল আকাশে
রঙিন স্বপ্ন ভাসে,
ওই আকাশে চেয়ে খুকি
খিলখিলিয়ে হাসে।
চৈতালী দেয় বিদায়বেলায়
নতুন দিনের আশীষ,
কনের সাজে বৈশাখী কাল
খাবে পান্তা–ইলিশ।










