পানিবন্দি মানুষের মাঝে রোকেয়া ফাউন্ডেশনের ত্রাণসামগ্রী বিতরণ

| শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

মানুষ মানুষের জন্য’স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃস্পতিবার রোকেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান হুমায়ুন রশিদের আয়োজনে এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন ও চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্দেশনায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসাইন। এ সময় তিনি বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি সদস্য মোঃ ফরিদ, আবদুল, সাবেক সহ সভাপতি মোহাম্মদ আলম, ব্যবসায়ী সিরাজুল ইসলাম, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিরান ইসলাম, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, থানা যুবদল নেতা মোহাম্মদ সাহেদ, জয়নাল আবেদীন। অনুষ্ঠান পরিচালনা করেন চান্দগাঁও থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাউছার আলম, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইদুল হোসেন ইমন, ওয়ার্ড মৎসজীবী দলের সদস্য সচিব মোহাম্মদ ফোরকান, ওয়ার্ড ছাত্রদল মনিটরিং টিমের সিনিয়র যুগ্ম শহিদুল ইসলাম রহিতসহ ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এতে প্রায় ১৫০ সাধারণ মানুষের মাঝে নগদ টাকা ও ত্রাণ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক আসহাব উদ্দিন খালেদ
পরবর্তী নিবন্ধবাঁশখালী উপজেলা জামায়াতের ত্রাণ বিতরণ