পাথরঘাটায় এমপিএল সিজন ৪র্থ তম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী পাথরঘাটা সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় এ্যানসাইনট মনকস্কে হারিয়ে ডমিনেটরস্ নাইন চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উৎপলেন্দু রাহা, পরিতোষ দে, ফাল্গুনী গুহ, মনোজিত দাশ বর্মণ, অলক নাগ বাবলা, দীপেন রায় চৌধুরী, অধ্যক্ষ ড. লায়ন জুয়েল আচার্য্য, প্রতীক সাহা, আয়োজক আদৃত সিকদার, বিপুল দাশ, অনিরুদ্ধ নাগ, প্রত্যয় বিশ্বাস ও অভিজিৎ বিশ্বাস।












