সমাজ সংস্কারক, ভারতীয় আইন পরিষদের সাবেক সদস্য কাজেম আলী স্কুলের প্রতিষ্ঠাতা শেখ-ই-চাটগাম কাজেম আলী মাস্টারের ৯৬তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে কাজেম আলী স্মৃতি সংসদের উদ্যোগে গতকাল ভার্চুয়াল স্মরণসভার আয়োজন করা হয়। অধ্যাপক সিকান্দর খানের সভাপতিত্বে ও ড. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব জামালউদ্দিন আহমদ ও কাজেম আলী মাস্টারের প্রপৌত্র পরিবারে সদস্য শাহরিয়ার খালেদ ও এডভোকেট সোহেল লুৎফুল হাসনাত।
কাজেম আলী স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা শ্রদ্ধা ও স্মরণ করে বক্তারা কাজেম আলী মাস্টারের সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, কাজেম আলী মাস্টারসহ চট্টগ্রামের বহু কীর্তিমান মানুষের কথা মানুষ এখন ভুলে যেতে বসেছে। ফলে নতুন প্রজন্ম আলোকিত পথের সন্ধান পাচ্ছেনা। কাজেম আলী মাস্টারের জীবনালেখ্য ইতহাস পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।











