পাইওনিয়ার ফুটবল লিগের ফাইনালে হাটহাজারী ও মোহাম্মদনগর

| শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগে ফাইনাল উঠেছে হাটহাজারী স্পোর্টস ক্লাব এবং মোহাম্মদ নগর ফুটবল একাডেমি। গতকাল শুক্রবার দামপাড়া পুলিশ লাইনন্স মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে হাটহাজারী স্পোর্টস ক্লাব ১০ গোলে ধানসিঁড়িকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে খেলার ৩৬ মিনিটের সময় গোল দেয় মুনসুর আলী। একই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মোহাম্মদ নগর ফুটবল একাডেমি টাইব্রেকারে ৫৪ গোলে শিকলবাহা স্পোর্টস একাডেমিকে গোল পরাজিত করে। বিজয় দলের পক্ষে গোল দেয় তৌহিদুল ইসলাম, ইয়াসিন আরাফাত, সাহিদ হোসেন, মো. ওসমান ও ইমন হোসেন। অন্যদিকে বিজিত দলের পক্ষে সাহাব উদ্দিন, তামিন হাসান, ওবাইদুল মোস্তাফা ও সাইফ গোল করেন। আগামী ২মে শনিবার বিকাল সাড়ে তিনটায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়ে কর্ণফুলী কালারপোল সেমিফাইনালে
পরবর্তী নিবন্ধউদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উন্মোচন