পাঁচলাইশে কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ জুলাই, ২০২৪ at ৮:৪৭ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানাধীন রহমাননগর এলাকা থেকে মো. ইউসুফ নামের সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

পাঁচলাইশ থানার উপ–পরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন আজাদীকে বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ইউসুফকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাদক মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। আদালত থেকে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধবন্যা : কুড়িগ্রাম-গাইবান্ধায় অবনতি নীলফামারী-লালমনিরহাটে অপরিবর্তিত
পরবর্তী নিবন্ধস্রোতে ভেঙে গেছে সাঁকো, ঝুঁকি নিয়ে পারাপার