পল্লব গুপ্তের একক আবৃত্তিসন্ধ্যা

| রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

বোধনের আয়োজনে গত ৯ অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেল একক আবৃত্তি অনুষ্ঠান ‘নিজেরে কর জয়। এবার ১০ম পর্বে একক আবৃত্তি সন্ধ্যায় পরিবেশন করেন আবৃত্তিশিল্পী পল্লব গুপ্ত। একটানা পঁচিশটি কবিতা নগরীর থিয়েটার ইন্সটিটিউটের লেকচার হলে পল্লব গুপ্ত একটানা আবৃত্তি করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবৃত্তিশিল্পী ইসমাইল চৌধুরী সোহেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বোধন সভাপতি সোহেল আনোয়ার। এ পর্বে পরিবেশিত কবিতাগুলোর আবৃত্তি নিয়ে কথামালায় অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব শুভ্রা বিশ্বাস ও সাহিত্যিক রুনা তাসমিনা। অতিথিদের কথার বর্ণনায় উঠে আসে সমাজের নানান বাঁকের সামপ্রতিক প্রেক্ষাপটের চড়াইউৎড়াই, ঘাত–প্রতিঘাতে দাঁড়িয়ে থাকা অবক্ষয় চিত্র। শেষে বোধন আমন্ত্রিত অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। পরে অতিথিরা এবং বোধনের সভাপতি ও সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী পল্লব গুপ্তকে বোধনের ‘নিজেরে কর জয়’ ১০ম পর্বের স্মারক তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৯ বছর পর মৌলিক গান নিয়ে ফিরলেন কুসুম
পরবর্তী নিবন্ধসমালোচকদের কণ্ঠরোধে মরিয়া ভারত সরকার, অ্যামনেস্টির উদ্বেগ