নতুন কুড়ি স্পোর্টস চূড়ান্ত পর্বের জন্য ১৯ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিভাগীয় বালিকা ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। ঘোষিত মূল দলে ১৬ জন এবং অতিরিক্ত হিসেবে ৩ জনকে রাখা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় দলের জন্য মনোনীত জেলা ভিত্তিক বালিকা ক্রিকেট দলের খেলোয়াড়েরা হলেন : চট্টগ্রাম : ইম্মে হুমাইরা তাসফিয়া, নিবেদিতা দাশ ফাবাশশিরা জান্নাত , দীপান্বিতা ঘোষ, সানু চিং মারমা, মানিশা মনওয়ারা জারা। খাগড়াছড়ি : আরফিন আক্তার, অপু ত্রিপুরা, উক্রচিং মারমা, প্রাইমাপ্রু চামকা, প্রমা চাকমা, মীমালতা ত্রিপুরা, সৃষ্টি চাকমা। কক্সবাজার : তাসপ্রিয়া জান্নাত, নিশি আক্তার, সপ্তসতী পাল। অতিরিক্ত খেলোয়াড় : চট্টগ্রাম : অরিন দাশ, নাদিয়া আলম ইসলাম ও জান্নাতুল মাওয়া মানিসা। দুইদিনের অনুশীলন ক্যাম্প শেষে সোমবার বিকালে চূড়ান্ত দল ঘোষণা করা হয়। এসময় জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম আবদুল বারী, দলের ম্যানেজার দিদারুল আলম চৌধুরী, কোচ পারমিতা দত্ত ও চট্টগ্রাম বিভাগীয় বালক ফুটবল দলের ম্যানেজার এইচ এম রাশেদ খান উপস্থিত ছিলেন। আগামী মাসে ঢাকায় নতুন কুড়ি স্পোর্টস চূড়ান্ত পর্বে শুরুর আগে খেলোয়াড়দের আবাসিক ক্যাম্প শুরু হবে।












