শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে প্রবাসী কিংস চট্টগ্রাম। গতকাল সোমবার বিকালে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রবাসী কিংস ২–০ গোলে চট্টগ্রাম শহীদ লেইন ক্লাবকে পরাজিত করে। ম্যাচে দুই দলের পক্ষে পাঁচ বিদেশী খেলোয়াড় মাঠে নামে। ম্যান অফ দ্যা ম্যাচ প্রবাসী কিংসের জাফর ইকবালের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) মহাপরিচালক মো. সুবক্তগীন। এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের ফুটবল কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন। আজ মঙ্গলবার প্রথম কোয়ার্টার ফাইনালে দুপুর ২ টায় মুখোমুখি হবে পটিয়া মোহামেডান বনাম চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এবং বিকাল সাড়ে তিনটায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শহীদ ওয়াসিম আকরাম একাদশ বনাম ভাটিয়ারী ফুটবল একাডেমি (সীতাকুণ্ড)।












