পরীমনির প্রসঙ্গ এড়িয়ে সন্তানকে শুভেচ্ছা জানিয়ে রাজের পোস্ট

| সোমবার , ২ জানুয়ারি, ২০২৩ at ৩:৫০ পূর্বাহ্ণ

নির্যাতনের অভিযোগ তুলে চিত্রনায়িকা পরীমনি যখন আলোচনার ঝড় তুলেছেন, তখন নীরবতা ভাঙলেন চিত্রনায়ক শরিফুল রাজ; ফেসবুকে দিলেন একটি পোস্ট, তবে স্ত্রীর অভিযোগ এড়িয়ে শুধু সন্তানের জন্য শুভকামনাই ছিল তাতে। গত কয়েক মাস ধরেই দাম্পত্যে টানাপড়েন চলছিল রাজ–পরীর। কিছুদিন আগে পরীমনিই ফেসবুক পোস্টে অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমের সঙ্গে রাজকে জড়িয়ে ফেইসবুকে পোস্ট দিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। তবে গত ৩ ডিসেম্বর একসঙ্গে চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের একটি শাখা উদ্বোধন করতে দুজন একসঙ্গে গেলেও গত ২০ ডিসেম্বর পরীমনি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার সংবাদ সম্মেলনে সন্তানকে নিয়ে একাই হাজির হন। গতকাল রোববার সন্ধ্যায় ফেসবুকে রাজ সন্তান রাজ্যের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘আমার প্রিয়তম পুত্র, নিশ্চয়ই সামনে তোমার জন্য একটি সুন্দর বছর ও দারুণ সময় অপেক্ষা করছে। নতুন বছরে তোমার সুস্বাস্থ্য ও আনন্দময় জীবন কামনা করছি। তোমার জন্য আমার হৃদয়ভরা ভালোবাসা। তুমি যত বড়ই হও, যত শক্তিশালীই হও আমার কাছে ছোট্টটিই রবে। আমার ভালোবাসা তোমার জন্য। শুভ নতুন বছর ২০২৩।’

পূর্ববর্তী নিবন্ধফতেয়াবাদে পুকুর ভরাটকারীকে এক লক্ষ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জ থেকে চকবাজার, তারপর তিনি কোথায় গেলেন