পবিত্র আশুরার ফজিলতে সমৃদ্ধ হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত

কাগতিয়া দরবারে পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল

| শুক্রবার , ২৬ জুন, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

যুগে যুগে মানুষকে হেদায়তের জন্য অসংখ্য নবী ও রাসূল পৃথিবীতে এসেছেন। ছৈয়্যদুল মুরসালিন হযরত মুহাম্মদ মোস্তফা (.) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। প্রিয় নবী (.) এরপর আর কোনো নবী আসবেন না, ফলশ্রুতিতে মানুষকে আল্লাহর পথে আহ্বানের এ মহান দায়িত্ব পালন করছেন আউলিয়ায়ে কেরামগণ। এরই ধারাবাহিকতায় আমরা পেয়েছি খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)-কে। তিনি এমন এক তরিক্বত প্রবর্তন করেছেন যেখানে কোরআন ও সুন্নাহর কোন ব্যত্যয় নেই। প্রিয় রাসূল (.) বলেছেন, ‘আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি এই দুটি বিষয় আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না, একটি হলো আল্লাহর কিতাব অন্যটি হলো আমার আহলে বাইত’। আহলে বাইতের প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ শোহাদায়ে কারবালা স্মরণে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবারে পবিত্র আশুরা মাহফিল অনুষ্ঠিত হয়। হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বতের মূল বিষয় হলো নবীজির প্রতি পূর্ণ এত্তেবা ও ভালোবাসা। যে তরিক্বতে রয়েছে প্রতিদিন এগারোশত এগারো বার দরূদ শরীফ, ফয়েজে কোরআন, মোরাকাবা, জিকিরে জলী ও জিকিরে খফির ব্যবস্থা। ইসলামের চার মাসের মধ্যে মুহররম অন্যতম।গতকাল বৃহস্পতিবার বাদে জোহর হতে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবারে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিলে মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন। চবি সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য দেন, চবি গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদ্‌রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল।

মিলাদকিয়াম শেষে প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তিসমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির গাছের চারা বিতরণ
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডার দরবারে কারবালা মাহফিল কাল