পটিয়ায় বাসে ৪ হাজার ইয়াবা, আটক যাত্রী

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

পটিয়ায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ নুরুল কবির নামে এক যাত্রীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার উজিরপুর এলাকায় চট্টগ্রামকঙবাজার মহাসড়কে এ অভিযান চালানো হয়। এসআরবি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা স্টিল মিলস এলাকার এসআরবি৭ সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল উজিরপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী ‘পূরবী পরিবহনের’ একটি বাস থামিয়ে তল্লাশি চালান এসআরবি সদস্যরা। বাসের সিটে বসা যাত্রী নুরুল কবিরের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক নুরুল কবির লোহাগাড়া এলাকা থেকে ওই বাসে উঠেছিলেন বলে জানা গেছে। এসআরবি৭ সিপিএসসি কোম্পানির অধিনায়ক ক্যাপ্টেন আবদুল আওয়ালের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। এ বিষয়ে এসআরবিএর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের মূল উৎস ও পাচার চক্রের তথ্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তী ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা উত্তর চট্টগ্রাম থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিন ও সাময়িকী
পরবর্তী নিবন্ধদুই নম্বর গেটে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ট্রাফিক কনস্টেবল আহত