পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল ২নং ওয়ার্ডে গত ২৯ সেপ্টেম্বর গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এনামুল হক এনাম এমপি।
গতকাল তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের জন্য টিন ও আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মঈনুল আলম ছোটন, পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, জিরি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী ইব্রাহিম সওদাগর, জঙ্গলখাইন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সেলিম সিকদার, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল মেম্বার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি












