পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে গাছের চারা বিতরণ করেছেন কুসুমপুরা ইউপির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সমাজকর্মী শওকত আকবর। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষের এসব চারা বিতরণ করা হয়।
এ সময় চেয়ারম্যান শওকত আকবর বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক ফরহানুর রহমানের পরামর্শক্রমে কুসুমপুরা ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন স্কুলের মাঠে বৃক্ষরোপণ ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিপুল পরিমাণ বৃক্ষের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুসুমপুরা ইউপির সচিব রাজিব মিত্র, উপজেলা বিএনপি নেতা নুর মোহাম্মদ, উত্তর হরিণ খাইন জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী মেডাম, দক্ষিণ হরিণ খাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, ইয়ামাহা রাইডার্স ক্লাব চট্টগ্রাম কো–অর্ডিনেটর মোহাম্মদ ফরহাদুল ইসলাম মুন্না, যুবদল নেতা সাজ্জাদ হোসেন, স্বপ্নীল হোসেন প্রমূখ।










