নীলগিরি অনাথাশ্রমে এপেক্স বাংলাদেশের যৌথ সেবা কার্যক্রম

| সোমবার , ২২ জুন, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

বান্দরবানের নীলগিরিস্থ লংহাইতং অনাথাশ্রমে এপেক্স ক্লাব অব বান্দরবান ও এপেক্স ক্লাব অব নীলাচলের যৌথ উদ্যোগে গত শনিবার এক ব্যতিক্রমধর্মী সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মিডডে মিল, শিক্ষা সামগ্রী বিতরণ, স্বাস্থ্যসেবা ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি, ক্রীড়া সামগ্রী বিতরণ, খাদ্যসামগ্রী বিতরণ এবং সাংস্কৃতিক চর্চার জন্য হারমোনিয়াম প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান। বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলেশন ডিরেক্টর এপেক্সিয়ান মোঃ কামাল পাশা, জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান মোঃ লিয়াকত আলী এবং সাবেক জেলা গভর্নর৩ এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব নীলাচলের সভাপতি এপেক্সিয়ান মং ওয়াই চিং। অনুষ্ঠান পরিচালনা করেন এপেক্স ক্লাব অব বান্দরবানের অতীত সভাপতি ও ডিস্ট্রিক্ট৩ ট্রেজারার এপেক্সিয়ান মোঃ মোজাম্মেল হক।

এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব সাঙ্গুর সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, এপেক্স ক্লাব অব নীলাচলের সদ্য অতীত সভাপতি উই কিং মে হিলি, সেক্রেটারি লিটন সরকার, লংহাইতং অনাথাশ্রমের প্রিন্সিপাল ওলাভা বানতে, এপেক্স ক্লাব অব বান্দরবানের সেবা পরিচালক অং মে, মোহাম্মদ ইকবাল হোসেন, এপেক্সিয়ান ডমেচিং, কৃষিবিদ ক্যাসাইন, আব্দুর শুক্কুরসহ অন্যান্য এপেক্সিয়ান ও সুধীজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসজেডএইচ এম ট্রাস্টের ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধবাবা মানেই শক্তির উৎস, সাহসের নাম