চট্টগ্রাম–১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম এমপি বলেছেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রয়োজন অনস্বীকার্য। নীতিশিক্ষার মাধ্যমে মানুষের জীবন আলোকিত হয়। কেবল পরীক্ষায় পাশ করা নয়, সামাজিক ও ধর্মীয় চেতনার মাধ্যমে সবার চিন্তা–ধারণার বিকাশ ঘটাতে হবে। আদর্শ নাগরিক ও আলোকিত মানুষ গড়তে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। তিনি শুক্রবার (১৫ মে) সকালে পৌরসদরস্থ পটিয়া ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) পটিয়া উপজেলা সংসদের ত্রি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন রবীশ্বরানন্দ পুরী মহারাজ। আশীর্বাদক ছিলেন পরিতোষানন্দ মহারাজ। ধর্মীয় আলোচক ছিলেন রণনাথ ব্রহ্মচারী। বিশেষ অতিথি ছিলেন পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, অফিসার ইনচার্জ জিয়াউল হক, পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আবু তাহের, পটিয়া ক্লাবের সদস্য সচিব মোজাম্মেল হক, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন। প্রধান বক্তা ছিলেন বাগীশিক দক্ষিণ জেলা সংসদের সভাপতি পুলক কান্তি চৌধুরী। দেবাশীষ ধর বাপনের সভাপতিত্বে এবং অ্যাড. সঞ্জয় দে ও জুয়েল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগীশিক দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সহ–সভাপতি শ্যামল বৈদ্য সবুজ, প্রদীপ কান্তি চৌধুরী, সহ–সম্পাদক রুপক কান্তি ঘোষ, সাংগঠনিক সম্পাদক মিশন দত্ত সপু, সহ–অর্থ সম্পাদক উৎপল চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক নিমাই সিংহ, শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাড. অনিক দে যিশু, সহ–দপ্তর সম্পাদক মিন্টু কান্তি দে, নির্বাহী সদস্য বিদ্যুৎ কুমার দে, লিটন কান্তি পাল, শিক্ষিকা মিতা দাশ, পটিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি দেবাশীষ দে, মান্না কুমার দেব, লিটন মজকুরী, কৃষ্ণমনি আচার্য। স্বাগত বক্তব্য রাখেন পলাশ চক্রবর্তী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রিয়তোষ সরকার। ২য় অধিবেশনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে দেবাশীষ ধর বাপনকে সভাপতি, অ্যাড. সঞ্জয় দে’কে সাধারণ সম্পাদক ও চন্দন বিশ্বাসকে নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












