খাল-নালা পরিষ্কার রাখতে নাগরিকদের সচেতন হতে হবে

পশ্চিম বাকলিয়ায় সড়ক উদ্বোধনে মেয়র

| শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:১৩ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের (চসিক) নিজস্ব অর্থায়নে নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে বাস্তবায়িত ছুলেমা খাতুন সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার নামফলক উন্মোচনের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধনকালে মেয়র বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবে আমরা বদ্ধপরিকর। জনস্বার্থকে অগ্রাধিকার দিয়েই চসিকের সকল পরিকল্পনা সাজানো হচ্ছে। আসন্ন বর্ষা মৌসুমে জনদুর্ভোগ কমাতে ড্রেনেজ ও রাস্তা সংস্কারের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। মেয়র আরো বলেন, এই শহর আমাদের সবার। একে পরিষ্কার রাখার দায়িত্বও আমাদেরই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অনেকে এখনো সচেতন নন। তিনি নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলে পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ এবং ডিসিরোড আংশিক সান্দমিয়া মুন্সিলেইন মহল্লা কমিটির সাধারণ সম্পাদক এম এ মান্নান। উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির আহবায়ক এমরান উদ্দিন, খোরশেদ আলম, নাছির উদ্দীন চৌধুরী নাছিম, জিয়াউল হক মিন্টু, জাবেদুল হক, শওকত আলম দুলাল, সাদ্দামুল হক সাদ্দাম, সালাহ উদ্দীন বাপ্পি, মো. হাছান, মো. আফসার, সালেহ নূর নাছিম, চকবাজর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি রাকিবুল হাসান রাকিব এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনীতিশিক্ষার মাধ্যমে মানুষের জীবন আলোকিত হয়
পরবর্তী নিবন্ধএসডিজি গোল, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন