চট্টগ্রামের প্রবর্তকে নিষ্পাপ অটিজম স্কুলে ‘ওয়ার্কশপ অন ইনক্লুশনারি প্র্যাকটিসেস’ বিষয়ক একটি বিশেষ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালাটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফিলস একাডেমি প্রিপারেটরি স্কুলের কারিকুলাম ইনস্ট্রাক্টর ও হোম রুম শিক্ষক শোভিনা সুজা। তিনি নিষ্পাপ স্কুলের ৩০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেন।
স্বাগত বক্তব্য রাখেন নিষ্পাপের সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ। ইনার হুইল ক্লাব অফ চিটাগাংয়ের প্রেসিডেন্ট লক্ষি ধরের সভাপতিত্বে ও সেক্রেটারি রেহনুমা সুলতান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট রেহানা আলম খান, প্রাক্তন প্রেসিডেন্ট রেবেকা নাসরিন, শিরিন হক, কোহিনুর হোসেন, মমতাজ আকতার ও জেসমিন সুলতানা পারু, অধ্যাপক ডা. বাসনা মুহুরী, নিষ্পাপ স্কুলের অধ্যক্ষ সোমা চক্রবর্তী এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল বিভাগের প্রভাষক ডা. ঈশা চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।










