নিষিদ্ধ যুবলীগের শোক মিছিলে থাকায় চবির সেকশন অফিসার আটক

চবি প্রতিনিধি | সোমবার , ১৭ আগস্ট, ২০২৬ at ৬:৪৪ পূর্বাহ্ণ

নিষিদ্ধ সংগঠন যুবলীগের শোক মিছিলে থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এএফ রহমান হলের সেকশন অফিসার সরোয়ার হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা পুলিশ। গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাটহাজারীতে যুবলীগের শোক মিছিল হয়। মিছিলে অংশ নেয়ায় সরোয়ার হোসেন খোকনকে আটক করা হয়।

এএফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী বলেন, আমাদের এই কর্মকর্তা গ্রেফতার হয়েছে বলে আমি জানতে পেরেছি। তবে কী কারণে গ্রেফতার হয়েছে সেটা আমি জানি না।

চবি উপউপাচার্য (প্রশাসন) . সফিকুল ইসলাম বলেন, আমি থানার বরাতে জানতে পেরেছি তাকে আটক করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মিছিল করতে গিয়ে সেখানে আটক হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী তার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধএস আলমের বিদ্যুৎ কোম্পানিকে এলসি খোলার অনুমতি
পরবর্তী নিবন্ধফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনে শিল্পের তদন্ত কমিটি