নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি আয়োজন করে ‘ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের উদ্যোক্তা উন্নয়ন এবং সবুজ অর্থায়নের ওপর দেশব্যাপী প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান আলী তারেক পারভেজ। বিশেষ অতিথি ছিলেন হারুন উর রশীদ, মোহাম্মদ কামরুল মোর্শেদ ও সারোয়ার কামাল চৌধুরী।
আগ্রাবাদ, সিইপিজেড, মাঝিরঘাট, হালিশহর, কদমতলী ও মাদামবিবিরহাট শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করে তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় এনসিসি ব্যাংকের নারী উদ্যোক্তাবান্ধব ঋণ ও আমানত পণ্য, সহজ অর্থায়ন সুবিধা এবং সবুজ অর্থায়ন সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












