বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো: আবদুছ ছবুর। তিনি দীর্ঘদিন নাটাব চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বর্তমানে নাটাব চট্টগ্রাম শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ফটিকছড়ি ফতেপুর এলাকার আবদুল্লাপুর গ্রামের বাসিন্দা আলহাজ্ব মো: আবদুছ ছবুর দীর্ঘদিন যাবত আর্তমানবতার সেবায় যক্ষ্মা নিরোধে সচেতনতা সৃষ্টি ও রোগীদের সেবা দিয়ে আসছেন। উল্লেখ্য চলতি বছরের জানুয়ারী নাটাবের দুই বছর মেয়াদী ৩০সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির অনুমোদন দেয় সমাজসেবা অধিদপ্তর। প্রেস বিজ্ঞপ্তি।












