চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন আয়োজিত বাফুফে রেফারীজ কমিটির পরিচালনায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৫ দিনব্যাপী নতুন ফুটবল রেফারীজ প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান গত ১৩ মে সন্ধ্যায় সিজেকেএস কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মহানগর বিএনপি চট্টগ্রাম আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক সিজেকেএস ক্লাব সমিতি সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সদস্য সচিব বিভাগীয় ক্রীড়া সংস্থা মসিউল আলম স্বপন, সাবেক ফিফা রেফারী আব্দুল হান্নান মিরণ সাধারণ সম্পাদক সিজেএফআরএ। কোর্স প্রশিক্ষক হিসেবে ছিলেন সাবেক ফিফা রেফারী মো. মিজানুর রহমান, কোর্স চেয়ারম্যান মো. হামিদুর রহমান, কোষাধ্যক্ষ শরীফুজ্জামান খান টিপু, দপ্তর সম্পাদক মোহাম্মদ গোলাম মাওলা। সভাপতিত্ব করেন সহ–সভাপতি সিজেএফআরএ এড. মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নির্বাহী সদস্য সাইফুল্লাহ মুনীর। ৫ দিনের কোর্সে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়।













