নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবল ও ক্রিকেটের সেমিফাইনাল সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

কিশোরকিশোরীদের উৎসবমুখর অংশগ্রহনের মধ্যে দিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর চট্টগ্রাম জেলা পর্বে ৬ষ্ঠ দিনের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ফুটবল ও ক্রিকেট ইভেন্ট বালক ও বালিকা বিভাগের সেমিফাইনাল পর্ব। ফুটবলের বালক বিভাগে আনোয়ারা ও সীতাকুন্ড এবং বালিকা বিভাগে পটিয়া ও রাউজান ফাইনালে উঠেছে। সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফুটবল ইভেন্টের বালক বিভাগের প্রথম সেমিফাইনালে সীতাকুণ্ড টাইব্রেকারে ৪৩ গোলে হাটহাজারীকে পরাজিত করে ফাইনালে উঠে। খেলার নির্ধারিত সময়ে দু’দলের খেলা ৩৩ গোলে সমতায় ছিল। একই ভেন্যুতে বালক বিভাগের অপর সেমিফাইনালে আনোয়ারা ৩০ গোলে কর্ণফুলীকে হারিয়ে ফাইনালে উঠে। বালিকা বিভাগে ফুটবলের প্রথম সেমিফাইনালে রাউজান ১০ গোলে পাহাড়তলীকে পরাজিত করে ফাইনালে উঠে। দ্বিতীয় সেমিফাইনালে পটিয়া ১০ গোলে ফটিকছড়িকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

ক্রিকেট ইভেন্টে বালক বিভাগে ফাইনালে উঠেছে আনেয়ারা উপজেলা ও বাঁশখালী উপজেলা। বালিকা বিভাগে বোয়ালখালী উপজেলা ও সীতাকুণ্ড উপজেলা ফাইনাল নিশ্চিত করে। গতকাল বৃহস্পতিবার সাগরিকা মহিলা কমপ্লেঙ মাঠে অনুষ্ঠিত বালকদের প্রথম সেমিফাইনালে আনোয়ারা উপজেলা ১০ রানে বায়েজিদ শিক্ষা থানাকে পরাজিত করে। একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে বাঁশখালী উপজেলা ৮ উইকেটে কর্ণফুলী উপজেলাকে পরাজিত করে ফাইনালে উঠে।

সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন মাঠে বালিকা ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বোয়ালখালী উপজেলা ৫২ রানে আনোয়ারা উপজেলাকে পরাজিত করে। দ্বিতীয় সেমিফাইনালে সীতাকুণ্ড উপজেলা ৮ উইকেটে বাঁশখালী উপজেলাকে পরাজিত করে।

এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম রাইফেল ক্লাবে ও সিজেকেএস সুইমিং পুলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ব্যাডমিন্টন ও সাঁতার প্রতিযোগিতা। আজ ৮মে শুক্রবার অনুষ্ঠিত হবে এই দুই ইভেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।

আজ শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার অ্যাথলেটিঙ, মার্শাল আর্ট ও দাবা ইভেন্ট। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অ্যাথলেটিঙ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শুরু হবে সকাল ৯টায়। বালকবালিকা বিভাগে ১০০ মিটার,২০০ মিটার এবং লং জাম্প এই তিনটি ইভেন্টে প্রতিযোগিরা অংশ নেবে। অ্যাথলেটিঙ ইভেন্টে আহবায়ক এম সরওয়ারুল আলম সোহেল এ তথ্য নিশ্চিত করেন। সিজেকেএস মিলনায়তনে দাবা ও স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে মার্শাল আর্ট প্রতিযোগিতা। উল্লেখ্য ১২১৪ বছর বয়সী শিশুকিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস২০২৬’ এর মূল উদ্দেশ্য। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে তাদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে সহায়তা করতে দেশব্যাপী এই প্রতিযোগিতা আয়োজন। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিঙ, ব্যাডমিন্টন, দাবা, কারাতে এবং সাঁতারএই জনপ্রিয় ৮টি ইভেন্টে অংশগ্রহন করছে কিশোরকিশোররা।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলের অনিয়ম নিয়ে বিস্ফোরক তথ্য তামিমের
পরবর্তী নিবন্ধঈদে আসছে ‘তোমাদের গল্প-২’