জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বোধন আবৃত্তি পরিষদ গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে ‘নজরুল জয়ন্তী’ উদযাপন করে। নজরুলের সর্বহারা, ছায়ানট কাব্যগ্রন্থ থেকে একক আবৃত্তি পরিবেশন করেন সুছন্দা ঘোষ চৌধুরী, জাভেদ হোসেন, প্রণব চৌধুরী, পিউ সরকার, কাজী মামুনুর রশীদ, লাভলী আক্তার নিশাত, হোসনে আরা তারিন, তৈয়বা জহির আরশি, সৌরভ দে, অসীম দাশ, ফজিলাতুন নেছা শাওন, প্রণিতা দেব চৈতি, অনিমেষ পালিত, সত্যজিৎ চক্রবর্তী, হোসনে আরা নাজু, সাবরিনা নবী সাবা, যারীন সুবাহ্, পাতা দে বৃষ্টি, মোহাম্মদ তাহসিন, সুজাতা বড়ুয়া, অনির্বান বনিক সৃজন। নৃত্যশিল্পী সুদীপ দত্ত জিমির পরিচালনায় নৃত্য পরিবেশন করে আমন্ত্রিত নৃত্য সংগঠন নৃত্যনন্দনের শিল্পীবৃন্দ। বোধনের শিশু বিভাগের শিক্ষার্থীরা পরিবেশন করে স্মরণ ধর ও আরজু সেন শ্লোক’র নির্দেশনায় ‘পিলে পটকা’ কবিতার বৃন্দ আবৃত্তি। অনুষ্ঠানে বোধন সদস্যদের অংশগ্রহণে পরিবেশিত হয় কবির চক্রবাক কাব্যগ্রন্থ থেকে ‘কর্ণফুলী’ কবিতার বৃন্দ আবৃত্তি, যার নির্দেশনা দেন প্রণব চৌধুরী। অনুষ্ঠানে আরও অংশ নেন, সুমী মল্লিক, রুমকী চৌধুরী, রোজী দাশ, নুসরাত রিনি, গৌরী নাথ, অঙ্কিতা বড়ুয়া, নীহারিকা বড়ুয়া, অর্পিতা বড়ুয়া, ইতু মজুমদার, অর্পিতা পাল প্রমুখ। আবহ পরিচালনা করেন সন্দীপন সেন একা ও আরজু সেন শ্লোক।
অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন বোধনের মোহিনী সংগীতা সিংহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুতপা মজুমদার ও পৃথুলা চৌধুরী। সার্বিক তত্ত্বাবধায়ন করেন বোধনের সাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












